শীতের মরশুমি ফল থাকুক ডায়েট-চার্টে

কথায় আছে ‘স্বাস্থ্যই সম্পদ’।তাই স্বাস্থ্য ভালো রাখতে মরশুমি ফল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ । যা শরীরে রোগ – প্রতিরোধ কোর্টে সাহায্য করে। শীতের বাজার মানেই রঙিন বাজার। গাজর , বিট , টমেটো , ব্রকোলি , ক্যাপসিকাম , সিম যেমন পাওয়া যায় তেমনই অপরদিকে কমলালেবু , আপেল , পেয়ারা , সবেদা , স্ট্রবেরী , শাঁকালু প্রভৃতির মতো পুষ্টিকর ও গুণে সম্পন্ন ফল বাজারে মেলে ।

শীতের প্রধান ফল বললে আপামর বাঙালির মাথায় প্রথম যেটা আসে সেটা হল কমলালেবু । যাতে প্রচুর পরিমানে থাকে ভিটামিন-C । যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো এবং আমাদের শরীরে বয়সের ছাপ ফেলতে দেয়না । শীতের আরও এক অন্যতম ফল তা হল শাঁকালু । মাটির নীচে এই ফলের গুনাগুন যথেষ্ট। শাঁকালুর মধ্যে প্রচুর পরিমানে অদ্রবণীয় ফাইবার থাকে যা মানবদেহে হজমের ভীষণ ভাবে সাহায্য করে । ডায়েটের ক্ষেত্রে এই ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মরশুমের আরও একটি ফলের কথা না বললেই নয় তা হল সবেদা । এই ফলটিতে একাধিক গুরুত্বপূর্ণ ভিটামিন বিরাজমান । যার মধ্যে রয়েছে ভিটামিন-A , ভিটামিন- D , ভিটামিন- E প্রভৃতি । এছাড়াও এর একটি বড় গুণ হল এটি খুবই সহজপাচ্য। ইদানীং কালে শীতের বাজারে আরও একটি ফলের বেশ রমরমা ব্যবসা দেখা যায় সেটি হল স্ট্রবেরী । এই ফলেও কমলালেবুর মতো ভিটামিন- C তে ভরপুর।

শীতের মরশুমি ফল থাকুক ডায়েট-চার্টে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube