প্রধানমন্ত্রীকে ‘চোর’ বলার অভিযোগে থানার দ্বারস্থ বিজেপি

বিধানসভাকাণ্ডে আবারও অভিযোগ হেয়ার স্ট্রিট থানায়। এবার তৃণমূলের জবাবে বিজেপির অভিযোগ । জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগের পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চোর বলার অভিযোগ করে থানার দ্বারস্থ বিজেপি ।

গত সপ্তাহে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সম্প্রতি বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন তৃণমূল বিধায়করা। বিজেপির অভিযোগ, সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই এবার পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক মালতি রাভা রায়, শিখা চট্টোপাধ্যায়। ৬০ জনের নাম হেয়ার স্ট্রিট থানায় করা অভিযোগপত্রে উল্লেখ করেছেন মালতি রাভা রায়।

অভিযোগ, ওইদিন উস্কানি দেওয়ার কাজ করেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। থানায় দায়ের করা হয়েছে পৃথক দুটি অভিযোগ। মালতীর অভিযোগ পত্রে গত ৩০ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ পত্রে ২৯ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বেচারাম মান্না, অসীমা পাত্র এবং বীরবাহা হাঁসদারা কাজ করেছেন বলেছেন বলে অভিযোগ ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়কের। প্রধানমন্ত্রীকে ‘চোর’ বলা হয়েছে, বিজেপিকে চোর বলা হয়েছে বলে দাবি তাঁর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube