বালুরঘাটে বাজার বনধের ডাক! সমস্যায় সাধারণ মানুষ

করোনা মহামারির সময় সরিয়ে দেওয়া হয় সবজি বিক্রেতাদের । তাই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের স্ট্রিট কর্নার মোড়ে রাস্তাতেই পাইকারি সবজির কেনা বেচা চলছে । এবার রাস্তা থেকে সমস্ত পাইকারি ব্যবসায়ীদের তাঁদের আগের স্থানে ফিরিয়ে আনার দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বড় বাজার বনধের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা ।

করোনা কালে সংক্রমণ এড়াতে বাজার থেকে পাইকারি ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল । তবে এতদিন পরেও তাঁদের আর ফিরিয়ে আনা হয়নি বলেই তাঁদের দাবি । তাই এবার তাঁরা বনধের পথে হাটলেন । বুধবার থেকে শুরু হওয়া এই বনধের জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । এই ব্যাপারে বালুরঘাট পুরসভাকেই দায়ী করেছেন সকলে ।

বড়বাজারের আন্দোলনকারী ব্যবসায়ীদের অভিযোগ ২০২১ সালে করোনার সময় সবজির পাইকারি ব্যবসায়ী ও কৃষকদের স্ট্রিটকর্নার এলাকায় রাস্তার উপর স্থানান্তরিত করা হয় । পরবর্তীতে সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও আজও রাস্তার উপরেই কৃষকরা তাঁদের সবজির কেনাবেচা করছেন । সেই স্থানে পাইকারির পাশাপাশি খুচরো কেনাবেচাও চলছে । যার জেরে মার খাচ্ছেন বড়বাজারের সবজির ব্যবসায়ীরা । সবজি ব্যবসায়ীদের এই আন্দোলনে সামিল হয়েছেন বড়বাজারের মাছ ও সাধারণ ব্যবসায়ীরাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube