।। স্বর্ণালী মান্না ।।
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তলব করল সিউড়ি আদালত । আগামী ১৯ জানুয়ারি তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে । তাঁকে জাতিবিদ্বেশমূলক মন্তব্যের জেরে তলব করে সিউড়ি আদালত ।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মসচিব প্রশান্ত মেশরাম গত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন । সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে এদিন তলব করে আদালত । তবে আগেও ৫টি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল শান্তিনিকেতন থানার পুলিশ ।
এর আগেও উপাচার্য থাকাকালীন তাঁকে তলব করা হলেও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তা এড়িয়ে গিয়েছেন বলেই খবর । এবারও তাঁকে ফের সশরীরে সিউড়ি জেলা আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ হয় । সেক্ষেত্রে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য এবার হাজিরা দেন কি না সেই নিয়ে সব মহলেই উঠছে প্রশ্ন । তবে সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এবারের তলবে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে আদালত ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মসচিব ও অধ্যাপক প্রশান্ত মেশরামের বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক অন্তব্য করেছিলেন প্রাক্তন উপাচার্য । এই ঘটনার জেরে গত ৩১ অক্টোবর শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রশান্ত মেশরাম । এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শান্তিনিকেতন থানার পুলিশ । এমনকি প্রাক্তন উপাচার্যের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে শান্তিনিকেতন থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

