শুনানি চলাকালীন মঙ্গলবার নিজের চেয়ার ছেড়ে উঠে এজলাসের ভেতর গ্রামবাসীদের সামনে চলে আসেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় । প্রয়াত নকসাল নেট কানু সান্যালের গ্রাম নকশালবাড়ির হাতিঘেষা পঞ্চায়েতের সেবদুল্লাহ গ্রামের মানুষের পানীয় জল সমস্যার কথা শুনতে মঙ্গলবার শুনানী চলাকালীন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়কে নিজের চেয়ার ছেড়ে নেমে আসতে দেখে কার্যত অবাকই হলেন কানু সান্যাল ঘনিষ্ঠ দীপু হালদার। তবে, “এতো উন্নয়নের জোয়ারের মধ্যে পানীয় জলের জলকষ্ট মেটাতে শেষে সাধারন মানুষকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে ! কোন দেশে বসবাস করছি আমরা বলে” কানু সান্যাল ঘনিষ্ঠ দীপু হালদার মন্তব্য করেন।
বিচারপতি সেবদুল্লাহ গ্রামে বুধবার যেতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন। পরে গ্রামবাসী ও সরকার পক্ষের বক্তব্য শোনার পর বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের আধিকারিক, পানীয় জল প্রকল্পের ঠিকাদার ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠিয়েছেন । আগামী ১৫ই জানুয়ারির মধ্যে হাতিঘেষা গ্রামের পানীয় জল প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে ।
সরকারি আইনজীবী হীরক বর্মন জানান, বুধবার রায় দেবেন বিচারপতি। শিলিগুড়ি মহকুমা পরিষদের পদস্থ অফিসার ও ঠিকাদারকে ডেকে পাঠানো হয়েছে । গ্রামে কিছু মানুষ পানীয় জলের সমস্যা নিয়ে মামলা করেছেন । তবে গ্রামের পানীয় জলের সমস্যা দ্রুত মেটাতে বিচারপতি উদ্যোগি হয়েছেন, তা একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে বলে দীপু হালদাররা মনে করছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

