পুরুলিয়ায় ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু হল । রবিবার রাতের এই ঘটনায় জখম হয়েছেন ১ জন ব্যক্তি । ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনের পাশে ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাত্রে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা শাখার পুরুলিয়া স্টেশনের পাশেই থাকা বিদ্যুৎ বিভাগের একটি বিল্ডিংয়ের পাসে দাঁড়িয়ে থাকা অবস্থায় ২ যুবককে ধাক্কা মারে ভুবনেশ্বর-আনন্দ বিহার এক্সপ্রেস । ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের । আশঙ্কাজনক অবস্থায় আরও ১ জনকে প্রথমে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মৃতদের বাড়ি পুরুলিয়ার কেন্দা থানা এলাকার বেলডি গ্রামে, ও বাঁকুড়ার রায়পুরে । তাঁদের নাম বিকাশ সিং সরদার ও দীপঙ্কর সরদার । অপরদিকে আহত ব্যক্তির নাম জিতেন সিং সরদার, তাঁর বাড়ি কেন্দা থানার বেলডি গ্রামে ।
রেল পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাত্রে এই ৩ জন তাঁদের বন্ধুদের ট্রেনে ধরিয়ে দিতে আসে পুরুলিয়া স্টেশনে । সেই সময় ৩ নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা বিদ্যুৎ বিভাগের বিল্ডিংয়ের পাশে যান তাঁরা । রাত্রি ১.৪৫ মিনিট নাগাদ ভুবনেশ্বর-আনন্দবিহার ট্রেন পুরুলিয়া স্টেশনে ঢোকার সময় ৩ জনকে ধাক্কা মারে ট্রেনটি । এর পরে পুরুলিয়া রেল পুলিশের খবর যায় ৩ জন যুবক লাইনের পাশে পড়ে রয়েছে । দ্রুত পুলিশ কর্মীরা এসে আহত ও নিহতদের উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে একজন আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাকে রাত্রেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

