আসছে মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’

।। স্বর্ণালী মান্না ।।

জিও স্টুডিও এবং এসভিএফ এন্টারটেনমেন্টের উদ্যোগে মুক্তি পেল ‘কাবুলিওয়ালা’-র ট্রেলার । সুমন ঘোষের নির্দেশিত এই ছবিতে কাবুলিওয়ালা রেহমতের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী । জ্যোতি দেশপান্ডে, শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির উদ্যোগে আবারও যেন প্রাণ ফিরল কবিগুরুর স্মরণীয় চরিত্রে । চলতি মাসে বড় দিনে মুক্তি পেতে চলেছে সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ।

এই ছবি শুধু এক আফগানি কাবুলিওয়ালার নয় । এই ছবি এক বাবারও । ৬০-এর দশকে কলকাতাতে ছোট্ট একটি শিশুর প্রতি এক পিতার স্নেহকে তুলে ধরে ‘কাবুলিওয়ালা’ । ছোট্ট মিনির ভূমিকা দেখা যাবে অনুমেঘা কাহালিকে । অপরদিকে মিনির বাবা-মায়ের ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও সহিনি সরকার ।

১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল তপন সিনহার “কাবুলিওয়ালা” । সেই ছবি মুক্তি পাওয়ার ৬৬ বছর পর আবারও বড় পর্দায় কেরামতি দেখাতে আসছে মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা । অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বক্তব্য, বড় পর্দায় কাবুলিওয়ালার মতো এক মর্মস্পর্শী গল্পকে ফুটিয়ে তোলা তাঁর কাছে যেন এক সুবরন সুযোগ ।  সাংস্কৃতিক বাধা ও সময় ছাড়িয়ে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণীয় সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল উদ্দেশ্য । ৬০-এর দশকের কলকাতার প্রেক্ষাপটে ইন্দ্রদীপ দাসগুপ্তর সুরও বেশ মানিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube