সময়ের অভাবে এবছরও বাতিল পৌষ মেলা

।। স্বর্ণালী মান্না ।।

এই বছরেও হচ্ছে না পৌষ মেলা । ২০১৯ সালে শেষ আয়োজিত হয়েছিল পৌষ মেলা । তাঁর পরেই শুরু হয় করোনা মহামারি । যার জেরে আরও দুই বছর বন্ধ থাকে শান্তিনিকেতনের পৌষ মেলা । এই ঘোষণার পর পথে নামল বোলপুর ব্যবসায়ী সমিতি । মেলা না আয়োজিত হওয়ার কারণ জানতে চান ব্যবসায়ী সমিতির সদস্যরা । ক্ষোভে কেন্দ্রীয় দফতরের গেটের তালা ভাঙলেন তাঁরা । তালা ভেঙে ভিতরে ঢুকলেন বিক্ষোভকারীরা ।

এবছর পৌষ মেলা নিয়ে যে এক্সেকিউটিভ বৈঠক আয়োজিত হয়েছিল । বৈঠকের শেষে জানানো হয়েছিল আয়তনে ছোট হলেও এই বছর পৌষ মেলার আয়োজিত হওয়ায় কোনও বাধা নেই । তাতে প্রাথমিকভাবে আশার আলো দেখা গেলেও অবশেষে পৌষ মেলা হচ্ছে না বলেই জানা গেল ।

তবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতনের ট্রাস্টি বোর্ডের বৈঠক শেষে গতকাল ঘোষণা করে দেওয়া হয় যে এই বছরও হবে না পৌষ মেলা । জানানো হয় এই অল্প সময়ের মধ্যে পৌষ মেলার আয়োজন করা সম্ভব হবে না । শেষ মুহূর্তে পৌষ মেলা হচ্ছে না বলে স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube