উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ ১২৬৮ কেজি গাঁজা উদ্ধার করল । উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৪ লক্ষ টাকা । রবিবার পাচারের আগেই কোটি টাকার গাঁজা উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ ।
পুলিশ সূত্রে খবর রবিবার ভোর রাতে বনগাঁ থানার ঘটবাও গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকা থেকে একটি দশ চাকা লরির মধ্য থেকে এই বিপুল পরিমাণ গাজা উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালায় পুলিশ । ওই দশ চাকা লরিটি নেতাজি নগর এলাকায় পাইকপাড়া শুটিয়া রাস্তার ধারে দাঁড়িয়েছিল বলেই জানা যাচ্ছে । সেই সময় পুলিশ হানা দিয়ে গাড়িটিকে আটক করে ।
আটক করা লরির কেবিনের মধ্য থেকে এই বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ । জেলার বিভিন্ন পুলিশ আধিকারিকের উপস্থিতিতেই গাঁজা উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই জানা গিয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান পাচারের উদ্দেশ্যে গাড়িতে করে এই বিপুল পরিমান গাঁজা বনগাঁয় নিয়ে আসা হয়েছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

