হুগলী থেকে গ্রেফতার বাংলাদেশী অনুপ্রবেশকারী

বাংলাদেশ থেকে এরাজ্যে বিনা পাসপোর্টে আসার অভিযোগে দুই বাংলাদেশী সহ গ্রেফতার ৫ ব্যক্তি । হুগলীর আরামবাগে ঘটল এমনই এক ঘটনা । ধৃতদের সকলকেই মঙ্গলবার আরামবাগ আদালতে পেশ করা হয় বলে জানা যায় ।

অভিযোগ উঠছে এদেশে কাজ পাওয়ার নামে ১৫ হাজার টাকার বিনিময়ে পলাশ গোস্বামী ও তার স্ত্রী নদী পেরিয়ে আসেন এই রাজ্যে । কিন্তু তার স্ত্রীকে দালালরা নিজেদের কাছে রেখে দিয়ে তাঁকে বাজারে ছেড়ে দেয় । তারপর ভুলবশত তিনি আরামবাগ চলে আসেন ।

স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানালে, পুলিশ এসে তাঁকে আটক করে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গ্রেফতার করেছে । বাকি ৪ জনের মধ্যে রয়েছে আর ১ বাংলাদেশী নাগরিক । সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, বাকি তিনজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা ।

ধৃতদের সকলকেই আজ আরামবাগ আদালতে পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে । ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আরামবাগ আদালতের । তবে কী উদ্দেশ্যে তাদের এখানে আসা তা এখনও খতিয়ে দেখছে পুলিশ । অন্যদিকে এই বিষয়ে বিজেপি বিধায়ক বিমান ঘোষের অভিযোগ, লোকসভা ভোটের আগে তৃণমূলের চক্রান্তে এরা অনুপ্রবেশ করছে; তাঁর দাবি, পুলিশ বিষয়টি দেখুক । যদিও তৃণমূলের হুগলী জেলা সভাপতি রঞ্জন ধারার দাবি বর্ডারটা দেখে কেন্দ্র, কাজেই গাফিলতি রয়েছে কেন্দ্রীয় সরকারের তাই এই সরকারকে দোষ দিয়ে লাভ নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube