রায়বেঁশেকে বাঁচিয়ে রাখছেন মুর্শিদাবাদের যুবকরা

মুর্শিদাবাদ জেলার অনেক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত । কিন্তু মুর্শিদাবাদ জেলার গোকর্ণের যুবকরা হারিয়ে যাওয়া রায়বেঁশে লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন আজও । এই লোক সংস্কৃতিকে বাঁচিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে চলে । ১২ জন সদস্যরা গিয়েছেন সোনি টিভি চ্যানেলে । সেখানে অংশ নিয়েছেন অনুষ্ঠানে । সোনি চ্যানেলে ‘এন্টারটেনমেন্টকে লিয়ে কুচ ভি করোগে’-তে জয়ী হন তাঁরা । মুর্শিদাবাদ জেলা শুধু নয়, তাঁরা ভিন রাজ্যেও পাড়ি দেন তাঁদের প্রতিভা দেখানোর জন্য ।

মূলত ‘ব্যালেন্স’ খুবই গুরুত্বপূর্ণ এই শিল্পে । পাশাপাশি ‘জিমন্যাস্টিক’ সহকারে বাঁশের ওপর এই কলা প্রদর্শনী করা হয় । এই পেশার সঙ্গে যুক্ত হয়ে ৩০ হাজার টাকা করে নেওয়া হয় প্রতি শো পিছু । যা তাঁদের অর্থনৈতিক ভাবে স্বচ্ছল করেছে । মুর্শিদাবাদ জেলা রায়বেঁশে অ্যাকাডেমি বর্তমানে এই লোকসংস্কৃতিকে ধরে রেখেছে । তবে এটাকে ধরেই জীবন জীবিকা উপার্জন করেন এই শিল্পীরা ।

মূলত “খাপছাড়া’’ কাব্যগ্রন্থে রায়বেঁশে নাচের প্রসঙ্গ এনে ছিলেন রবীন্দ্রনাথ । রায়বেঁশে বা রায়বেশে নাচে মুগ্ধ ছিলেন কবি । বাংলার লোকসংস্কৃতির অঙ্গ প্রাচীন এই নাচ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ” রকম পুরুষোচিত নাচ দুর্লভ; আমাদের দেশের চিত্তদৌৰ্ব্বল্য দূর করতে পারবে এই নৃত্য ” । বাস্তবিক এই নৃত্য দেখলে এটাকে নটরাজ শিবের রণতাণ্ডব নৃত্যের অবিকল প্রতিরূপ বলে মনে হয় ।

‘রায়’ কথাটির অর্থ বড় বা সম্ভ্রান্ত । ‘বেঁশে’ এর অর্থ বাঁশ ব্যবহারকারী বা বাঁশ থেকে তৈরি । বাঁশের তৈরি শক্ত লাঠি নিয়ে ভয়ঙ্কর রোমহর্ষক নাচ হত । তাই এর নাম রায়বেঁশে । ডোম এবং অন্ত্যজ মানুষরাই মূলত এই সংস্কৃতির প্রধান ধারক । তাঁদের শারীরিক সক্ষমতায় মুগ্ধ হয়ে ভূস্বামীরা স্বীকৃতি দিতেন ।

মূলত গ্রাম বাংলার রায়বেঁশে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ও খড়গ্রামে প্রথম উৎপত্তি হয় । বর্তমানে এই রায়বেঁশে বোলান, নাটক সহ একাধিক লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে এই ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন কাজ করে চলেছে । তবে গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি রায়বেঁশে নৃত্য যা মন কেড়েছে সকলের । একদা রণপা-র তালে তালে রায়বেঁশে নৃত্য পরিবেশন করা হত, যা এক সময়ের প্রাচীন গ্রাম বাংলার অন্যতম সংস্কৃতি বলে পরিচিত ছিল । আজও মুর্শিদাবাদ জেলার বেশ কিছু ব্লকে রায়বেঁশে নাচের অনুশীলন করা হয় । তেমনই গোকর্ণের মুর্শিদাবাদ জেলা রায়বেশে একাডেমিতে চলে অনুশীলন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube