বর্তমান সময়ে আমাদের পরিবেশ দূষণের মাত্রা বেড়েছে অনেকটাই । পরিবেশ সচেতনতাকে কেন্দ্র করেই এইবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে উঠে এসেছে ‘দূষণ সচেতনতা’ মূলক সিনেমা । বলা যায় মানুষকে যতটা না কানে শুনিয়ে সতর্ক করা যায় তার থেকে বেশি সতর্ক করা যায় কানে শুনিয়ে ও চোখে দেখিয়ে, অর্থাৎ অডিও ভিসয়ুয়াল পদ্ধতিতে । চলচ্চিত্র খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম । দু’একটা নয়, ৫ই ডিসেম্বর ২৯তম চলচ্চিত্র উৎসবে দেখা যাবে মোট ৫টি পরিবেশ সচেতনতা মূলক সিনেমা ।
৫টি ছবির ৪টি দেখানো হবে ইংরেজি ও ১টি ছবি দেখানো হবে বাংলা ভাষাতে । পরিচালক বিপ্লব দাসের ‘কলমকাঠি’ ছবিটিতে পরিচালক গ্রামের এক কৃষি পদ্ধতির কথা তুলে ধরেছেন । যেখানে দেখানো হয়েছে কীটনাশক কীভাবে জমির ক্ষতি করে ।
পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী বলেছেন, “ফিউচার ফর নেচার ফাউন্ডেশানের ‘মাছবাঘা’ নামে তথ্যচিত্রটি বাঘরোল রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে ।” ২৯ তম চলচ্চিত্র উৎসবে ‘Films on Environment’ নামে আলাদা বিভাগ তৈরি করা হয়েছে । যার মধ্যে রয়েছে ‘আন্টার্টিকা কলিং’, ‘অল দ্যাট ব্রিদস’ ‘ইতুভারে’, ‘কলমকাঠি’, ‘তিমমানা মোট্টেগালু’ । এছাড়াও বাঙালি পরিচালক সৌনক সেন পরিচালিত একটি সিনেমায় দিল্লির বায়ু দূষণে অসুস্থ হয়ে পড়া এক চিলকে বাঁচাতে দুই ভাইয়ের আপ্রাণ চেষ্টা নিয়ে এক সিনেমা জায়গা করে নিয়েছে চলচ্চিত্র উৎসবে ।
আশা করা যায়, পরিবেশ সচেতনতামূলক সিনেমা বাঙালিকে অনেকটাই সচেতন করবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

