এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল হুগলীর চন্দননগরের কুঠির মাঠ এলাকায় । মঙ্গলবারের এই ঘটনায় মৃত্যু হয় নাম শেখ নজরুল হোসেন নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির । এই ঘটনায় আটক করা হয় অভিযুক্তকে ।
এদিনের ঘটনায় অভিযোগ উঠছে আজ চন্দননগরের বেসোহাটা এলাকার বাসিন্দা নজরুল তাঁর ছেলে শেখ রাহুল হোসেনকে সাথে নিয়ে কিছু লোহার ভাঙা জিনিসপত্র বিক্রি করতে যাচ্ছিল । সেই সময় কয়েক জন যুবক তাঁদের গাড়ি আটকায় । এরপরেই ওই যুবকদের মধ্যে শানু চ্যাটার্জী ওরফে ভোলা নামে এক যুবক নজরুল হোসেনকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এই সমস্ত জিনিস চুরি করেছে? এর পরেই তাঁকে মারধর শুরু করে দেয় শানু চ্যাটার্জী ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনার পরই নজরুল তার ছেলেকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলে । বাবার কথা মত রাহুল টোটো নিয়ে এলাকা থেকে চলে যায় । এরপরেই রাহুল তাঁর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে দেখে তাঁর বাবা রাস্তায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে নজরুলকে সেখান থেকে তুলে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এই ঘটনায় পুলিশ অভিযুক্ত শানু চ্যাটার্জীকে আটক করেছে বলে জানা গিয়েছে । পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

