বেহাল রাস্তা, মেরামতিতে নিম্নমানের সামগ্রী!

উত্তর ২৪ পরগনার বসিরহাট ১ নম্বর ব্লকের গোটরা পঞ্চায়েতের তেঘরিয়া থেকে গোটরা পঞ্চায়েত পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার হয়ে রয়েছে বেহাল দশা । জেলা পরিষদের তরফ থেকে একটি ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছিল । তবে মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে চলছিল রাস্তা মেরামতির কাজ ।

বেশ কিছুদিন ধরে বেহাল রাস্তায় পড়েছিল রাস্তাটি । এলাকার মানুষের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়েই হচ্ছিল রাস্তা সারাইয়ের কাজ । শুধু তাই নয় রাস্তা করা হচ্ছে মাটির উপরের স্তর দিয়েই । মাটির উপরের স্তরেই করা হচ্ছিল পিচ । পাশাপাশি জানা যাচ্ছে, যে রাস্তাটি হচ্ছে সেই রাস্তায় কোন সিডিউল নেই; স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কোন প্রকল্পে সেই রাস্তা মেরামত করা হচ্ছে তাও জানেন না তাঁরা ।

সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে এদিন রাস্তার কাজ শুরু হয়েছে জেনে পরিদর্শনে আসেন জেলা পরিষদের সদস্য এঞ্জেলা বৈদ্য । তিনি এসে কাজ বন্ধ করে দেন সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে ।একই সঙ্গে যতক্ষণ পর্যন্ত এই রাস্তার সিডিউল না দেখাতে পারবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে না বলেও জানানো হয় এদিন । তবে একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল তা জেলা পরিষদ সদস্য এঞ্জেলা বৈদ্যও স্বীকার করে নিলেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube