আর মাত্র কিছু দিনের অপেক্ষা আগামী ৫ ডিসেম্বর চলচ্চিত্র প্রেমীদের জন্য শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । সেখানে প্রতিবারের মতো এইবারেও দেখানো হবে একগুচ্ছ সিনেমা । এরই মধ্যে দুটি ছবি নিশ্চিত করা হয়েছে সেই ছবি দুটি হল ‘বিজয়ার পরে’ ও ‘চালচিত্রর খবরে’ । বাংলা ছবির প্রতি বাঙালির যে টান রয়েছে তা অস্বীকার করার কোন যায়গায় নেই । বাঙালি যতই তামিল , হিন্দি ছবির চর্চা করুক না কেন আন্তর্জাতিক মঞ্চে বাংলা চিনেমার আলাদাই টান থাকে।
২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলার প্যানোরোমা বিভাগের সিনেমা থাকছে । স্বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শংকর দীপঙ্কর দে, মীরের মতো মাল্টিস্টার কাস্ট নিয়ে তৈরি ছবি ‘বিজয়ার পরে’ দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। এছাড়াও মৃণাল সেনকে নিয়ে তৈরি অঞ্জন দত্ত ও নীল দত্ত প্রযোজিত ছবি ‘চালচিত্র এখন-ও’ প্রদর্শিত হবে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই খবর শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন প্রযোজক। । এছাড়াও চলবে রানা সরকারের ‘বনবিবি’ । অন্যদিকে দেখানো হতে পারে রাজদীপ পালের ছবি ‘মনপতঙ্গ’ । এত বড় মঞ্চে জায়গা পেতে পারে দেবপ্রিতম দাসগুপ্তের ‘আবার আসিব ফিরে’ ।
স্বস্তিকা মুখোপাধ্যায় এর আরও একটি ছবি ‘মাতৃপক্ষ’ দেখানো হতে পারে। যৌনকর্মীরা সন্তানধারণ না করেও তাদের মাতৃত্বের কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই গল্প। তবে সূত্রের খবর এই চলচ্চিত্রটি এখনও অবধি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি ।
এই বছরের ২৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিছু নতুন ঘরানার এক ঝাঁক ছবি দর্শকদের মন মাতাবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

