বকেয়া টাকা ফেরত চাইতেই মৃত্যুর মুখে যুবক!

সামান্য বকেয়া টাকার জন্য দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম আরও একজন। এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল সোমবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেব রামপুর কলোনি পাড়ায় ।

সূত্রের খবর, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ চিৎকার চেঁচামেচি হই-হট্টগোল শুরু হয় কলোনি পাড়ায়। সবার সামনে প্রায় এক ডজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকে শীতল সরকার ও রতন সরকারকে তাদের নিজেদের বাড়ির সামনে ।

এলাকার স্থানীয় মানুষজন এগিয়ে এলে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু মাঠের মাঝে এক জমির খেতে গিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে এক ব্যক্তি। সেখান থেকে স্থানীয়রা ধরে দড়ি দিয়ে গাছে বেঁধে মিনারুল খান নামে সেই ব্যক্তিকে চোর সন্দেহে গণধোলাই চালানো হয় । পরে জলঙ্গি থানায় ফোন করলে জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে নিয়ে যায় থানায়।

অন্যদিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে সদিখারদেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে , চিকিৎসক দেখার পর শীতল সরকারকে তড়িঘড়ি সেখান থেকে স্থানান্তরিত করেন মেডিকেল কলেজ হাসপাতালে । রতন সরকারকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube