ফের একবার সুপ্রিম কোর্টে খারিজ হল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। গোরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক জামিন পেয়েছে সদ্য, বিএসএফ আধিকারিক সতীশ কুমারও জামিন পেয়েছে।
“আমি গোটা কান্ডের মাস্টার মাইন্ড নই, তারপরও আমাকে কেন আটকে রাখা হচ্ছে জেলে?”, সুপ্রিম কোর্টের শুনানিতে প্রশ্ন তুললেন গোরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেষ্টার হয়ে সওয়াল করেছেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি।
অনুব্রতর জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করলেন ইডি, সিবিআইয়ের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। অনুব্রতর হিসেবরক্ষক মনীশ কোঠারির দেওয়া বয়ান উল্লেখ করা হয়েছে আদালতে। অনুব্রত মন্ডল প্রভাবশালী, জামিন পেলেই গোটা তদন্ত প্রভাবিত করার চেষ্টা করবেন, অভিযোগ রাজুর।
“আগে অনুব্রতর বিরুদ্ধে চার্জ গঠন করা হোক, তারপর ভেবে দেখবো আমরা”, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে শীর্ষ আদালতে। এর মধ্যে ট্রায়াল কোর্টে সব নথি জমা দেবে সিবিআই, ইডি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

