ফের কাঠগড়ায় এসএসকেএম হাসপাতাল। বেড না পাওয়ার অভিযোগে দেড় বছরের এক শিশু কন্যাকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের বাইরে ফেলে রাখার অভিযোগ পরিবারের হাসপাতালের বিরুদ্ধে।
আসানসোলের বাড়ির ছাদ থেকে সোমবার নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় একরত্তি দেড় বছরের এক শিশু । পরিবারের সদস্যরা সোমবারই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে শিশুটিকে কলকাতায় নিয়ে যাবার জন্য। পরিবারের সদস্যরা তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন মঙ্গলবার ভোর বেলায়।
এসএসকেএমেও সেখানেও চিকিৎসকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানিয়ে দেন বেড নেই তাই শিশুটিকে ভর্তি নেওয়া যাবে না। দীর্ঘ ৪-৫ ঘন্টা বাইরে ফেলে রাখা হয় শিশুটিকে। পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন সাপোর্টে তাকে নিয়ে এসেছিলেন কলকাতায় সেই অবস্থাতেই ট্রমা কেয়ার সেন্টারের বাইরে পড়েছিলেন শিশুটি। এরপর হঠাৎই সংবাদমাধ্যম আশায় নড়ে চড়ে বসে এসএসকেএম হাসপাতাল। সংবাদমাধ্যমকে দেখে এসএসকেএম-এ ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি নেওয়া হলো একরত্তিকে । প্রশ্ন এখন একটাই কিছুদিন আগে এই এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে এসে মদন মিত্র অভিযোগ করেছিলেন বেড না মেলায় রোগী ভর্তি না নেওয়ার বিষয়ে। সেই ঘটনার আবারো পুনরাবৃত্তি এসএসকেএম হাসপাতালে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

