।। স্বর্ণালী মান্না ।।
সামনে এল মিজোরাম বিধানসভার নির্বাচনের ফল । মোট আসন সংখ্যা ছিল ৪০; যার মধ্যে ম্যাজিক ফিগার ছিল ২১ । একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে জোরাম পিপলস মুভমেন্ট পার্টি । ২৭টি আসনে জয়লাভ করে প্রথম বার সরকার গড়তে চলেছে জেডপিএম ।
এতদিন মিজোরামে ক্ষমতা ধরে রেখেছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) । আজ তাঁদেরকে সরিয়ে ক্ষমতা দখলের পথে জেডপিএম । মিজোরাম বিধানসভার নির্বাচনে এমএনএফ পায় ১০টি আসন । বিজেপি পেয়েছে ২টি আসন ও কংগ্রেস পেয়েছে ১টি আসন ।
রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ের গেরুয়া ঝড় এনে ছিল পালাবদল । এবার মিজোরামেও হতে চলেছে রদবদল । মিজোরামে দুই জাতীয় দলের লড়াই কোনরকম ছাপ ফেলতে পারল না সেই রাজ্যের রাজনীতিতে । স্থানীয় রাজনৈতিক দল দু’টির মধ্যেই সীমাবদ্ধ রইল মূল লড়াইটি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

