বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। তবে এই ঘূর্ণিঝড় থেকে বাংলার ভাগ্যে জুটবে শুধুই মেঘলা আকাশ আর বৃষ্টি। কার্যত উধাও শীতের আমেজ। দিনভর মেঘলা আকাশ। অনেকটাই বাড়ল রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৭ ডিগ্রি উপরে।
আবহাওয়াবিদদের অনুমান অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনামের মাঝামাঝি বাপাটলা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে স্থলভাগে। সেই সময় এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগ হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম মিগজাউম (Michaung pronunciation – Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম। আপাতত শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। আর কিছুক্ষণের মধ্যে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সার্কেল স্থলভাগ স্পর্শ করে এগিয়ে যাচ্ছে। দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ের আই ঢুকে যাবে স্থলভাগে ।
শীতের পথে কাঁটা হয়ে উঠছে ঘূর্ণিঝড়। শীতের আমেজ থমকে গিয়েছে দক্ষিণবঙ্গে । সপ্তাহান্তে আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলা গুলিতে। পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১ জেলাতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং কলকাতা জেলায়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়া হতে পারে উপকূলের জেলাগুলিতে। ঝোড়ো হাওয়া বা মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই বাংলা উপকূলে ।
উত্তরবঙ্গের জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা। পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সাত ডিগ্রি বেড়ে গেল। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ অনেকটাই উধাও। মঙ্গলবার মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। শুক্রবারের পর এর আবহাওয়ার পরিবর্তন পারদ নামার ইঙ্গিত উইকেন্ডে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৩ থেকে ৮৭ শতাংশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

