।। স্বর্ণালী মান্না ।।
হাতে আর মাত্র একটা দিন । আগামিকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ২৯ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল । তার আগেই সেজে উঠছে তিলোত্তমা । শহরে লাগানো হচ্ছে একাধিক হোর্ডিং । নন্দনের সাথে সেজে উঠছে অন্যান্য প্রেক্ষাগৃহগুলিও । কলকাতার এই চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৫ ডিসেম্বর, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত ।
৫ ডিসেম্বর নেতাজি ইনডোরে চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শারীরিক অসুস্থতার কারণে এই বছরে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না অমিতাভ বন্দ্যোপাধ্যায় । তবে অনুষ্ঠানে পাওয়া যাবে সলমন খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা ও কমল হাসানের মতো তারকাদের ।এই বছরের ফোকাস কান্ট্রি স্পেন; তবে স্পেশ্যাল ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া । শহরে ২৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে চলেছে মোট ২১৯টি ছবি ।
২৯তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হবে উত্তম কুমারের ছবি দিয়ে । উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই বছর মাস্টার ক্লাসে অংশ নিতে চলেছেন সৌরভ শুক্লা, মনোজ বাজপেয়ী সহ সুধীর সাহার মতো বিশিষ্টজনেরা । শতবর্ষের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে মৃণাল সেন ও দেব আনন্দকে । অন্যদিকে পরিচালক হরনাথ চক্রবর্তী জানান, এই বছর প্রথমবার প্যা্নোরামা বিভাগে দেওয়া হবে পুরস্কার । ১২ ডিসেম্বর চলচ্চিত্র উৎসবের অন্তিম দিনে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

