আপ লাইনের রাধিকাপুর এক্সপ্রেসর ইঞ্জিনের বগির চাকা লাইন থেকে নিচে নেমে যাওয়ার কারণে রেল লাইনের স্লিপারগুলি চুর্ন বিচূর্ণ হয়ে ভেঙ্গে যায় । দুর্ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল । তবে রবিবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর আসেনি বলেই খবর ।
প্রায় পাঁচশো মিটার পর্যন্ত রেললাইনের স্লিপারগুলি ভেঙে গিয়েছে বলে জানা যায় । সোমবার সেই স্লিপার গুলোর জায়গায় নতুনভাবে স্লিপার বসানোর কাজ চলছে দ্রুত গতিতে । কাজ করছেন রেল কর্মীরা । আপাতত রাধিকাপুর এক্সপ্রেসর বগি গুলি আপ লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে । রাধিকাপুর এক্সপ্রেসর ইঞ্জিনের যে চাকা গুলো রেললাইন থেকে নিচে নেমে গিয়েছিল সেই ইঞ্জিনের চাকাগুলিকে রেল লাইনের উপর ওঠানোর কাজ চলছে ।
পরবর্তীতে ইঞ্জিনটিকে এখন সেখান থেকে সরানো হবে বলে জানা যাচ্ছে । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং রেল চলাচল শুরু করা হবে বলে জানা গিয়েছে রেল দফতর সূত্রে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

