শীত প্রায় দোড় গোড়ায়। খাদ্য রসিক বাঙালির পাতে শীতের যে যে পুষ্টিকর শাক সবজির রান্নায় রাখলে শরীরকে সুস্থ রাখা সম্ভব হবে এবং দেহে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে সেরকম কিছু শাক সবজির কথা জেনে নেওয়া যাক।
শীতকাল মানেই রকমারী সবজির ভান্ডার। ফুলকপি, বাঁধাকপি,গাজর, বিনস, ব্রকোলি সব তাজা সবজি পাওয়া যায় শীতের বাজারে । আর এই সব সবজি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যের পক্ষে ভীষন উপকারী। এতে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরে যদি কোনো ভিটামিন – এর ঘাটতি থাকে সেটাও পূরণ করা যায়।
শীতকালে পালং শাক এর জুরি মেলা ভার । এই পালং শাক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী । তবে এই শাক সুসিদ্ধ করে তবেই খাওয়া উচিত। এতে অক্সালিক অ্যাসিড রয়েছে , যা মানব শরীরের ক্যালসিয়াম এর পরিমাণ বজায় রাখতে সাহায্য করে।
শীত – গ্রীষ্ম – বর্ষা সব ঋতুতেই বাঙালির পাতে আলু খুবই পরিচিত । তবে এমনি আলুর চেয়ে শীতে রাঙালুর গুণগত মান খুবই বেশী। এতে রয়েছে বিটা – ক্যারোটিন। আরও একটি সবজির কথা না বললেই নয় তা হল শীতের তাজা বেগুন। শীতের রাতে বাঙালির পাতে বেগুন ভাজা কিংবা বেগুন পোড়া দিয়ে রুটি প্রায় সকলেই খেয়ে থাকেন । বেগুনের পুষ্টি উপাদানগুলি পিত্ত তৈরি করে অ্যাসিডের সঙ্গে একত্রিত হয় এবং লিভারের কোলেস্টেরল ভেঙে দেয়। যার ফলে রক্তে কোলেস্টেরল জমতে পারে না । সুতরাং বলাই যায় শীতে রকমারী সবজির গুণাগুণ যথেষ্ট রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

