সামশেরগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন সিভিক ভলান্টিয়ার

গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার এক সিভিক ভলান্টিয়ার । রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ানে ।

এদিনের ঘটনায় পুলিশ সুত্রে জানা যায়, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুপ্রিয় রজক । তাঁর বয়স হয়েছিল ৩১ বছর ।পাশাপাশি আরও জানা যায়, মৃতের বাড়ি সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে । সোমবার তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।

এই ঘটনায় পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই এক যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল সুপ্রিয় রজক নামে ওই সিভিক ভলান্টিয়ারের । বিষয়টি জানাজানি হতেই সংসারে স্ত্রীর সঙ্গে মনমানিল্য শুরু হয় তাঁর । সম্প্রতি তা চরমে ওঠে বলেও জানা গিয়েছে । পাশাপাশি জানা যায়, এক পর্যায়ে আলাদা থাকতে শুরু করেন ওই দম্পতি । ঠিক তারপরেই কার্যত মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন ওই সিভিক ভলান্টিয়ার । মৃতের স্ত্রীর দাবি, রবিবার গভীর রাতে বাড়িতে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তার স্বামী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube