এখনও অব্যাহত মিড ডে মিল নিয়ে অসতর্কতা । মালদহের মিড ডে মিলের মজুত করা ডালে কিলকিল করছে পোকা । সেই ডাল রান্না করে খাওয়ানো হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের । সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । বিক্ষোভে সামিল হন পড়ুয়াদের অভিভাবকরা ।
প্রতিনিয়ত নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ উঠছে । এমনকি পর্যাপ্ত পরিমাণে খাবারও দেওয়া হয় না শিশুদের । এমনই বেশ কিছু অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকেরা । একাধিক অভিযোগ নিয়ে সোমবার মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের সাঞ্জীব শিশু কেন্দ্রে দেখা গেলো বিক্ষোভের ছবি ।
তবে শুধু পড়ুয়াদের অভিভাবকরা নন, বিক্ষোভে সামিল হন স্কুলের রাধুনীরাও । তাঁদের অভিযোগ আনাজ সঠিকভাবে দেওয়া হয় না তাঁদের । পাশাপাশি নিম্নমানের সামগ্রী দেওয়া হয় স্কুলের তরফ থেকে । বাধ্য হয়ে রান্না করতে হয় তাঁদের । অপরদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শিক্ষিকা পুর্ণিমা চক্রবর্তী । নিয়ম মেনেই খাবার দেওয়া হয় বলে দাবি করছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

