কিষাণ মান্ডিতে ধান ওজনে গরমিল, চুরির অভিযোগে বিক্ষোভ কৃষকদের

পূর্ব মেদিনীপুরের এগরাতে কিষাণ মান্ডিতে ধান ওজনে গরমিল করার অভিযোগ সামনে আসছে । সেই পরিপ্রেক্ষিতে সোমবার চুরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন কৃষকরা ।

কিষাণ মান্ডিতে ধান কেনার সময় ওজনে গরমিল করার অভিযোগ তুলছেন কৃষকরা । সেই অভিযোগ ঘিরে ক্ষোভ দেখাতে শুরু করেন ধান বিক্রেতারা । গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় কিষাণ মান্ডির ধান কেনা । আধিকারিকদের অফিসে আটকে রেখে গেটে তালা বন্ধ করে বিক্ষোভ শুরু হয় কৃষকদের । পূর্ব মেদিনীপুর জেলার এগরার কিষাণ মান্ডিতে ঘটল এমনই এক ঘটনা ।

এগরা কিষাণ মান্ডিতে ধান কেনার কাজ চলছিল। সেই সময় একের পর এক চাষী অভিযোগ করতে থাকেন ওজনে গাফিলতি হচ্ছে; কিষাণ মান্ডিতে ধান চুরি করা হচ্ছে । একের পর এক চাষী একই অভিযোগ করতে করতে শেষ পর্যন্ত অন্য যন্ত্রে মেপে দেখা যায় চাষীদের অভিযোগই সত্য । এরপরই বিক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারী চাষীরা ।

ধান বিক্রেতাদের অভিযোগ, এভাবে ওজনে কারসাজি করে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে ও চুরি করা হচ্ছে ধান । হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন উপস্থিত আধিকারিকরা । ধান বিক্রেতাদের বিক্ষোভ এই মুহূর্তে বন্ধ কিষাণ মান্ডির কাজ । কিষাণ মান্ডিতে এখন বিক্ষোভ দেখাচ্ছেন ধান বিক্রেতা সহ ধান চাষীরা । তাঁদের অভিযোগ যতক্ষণ না সঠিকভাবে ওজন করে ধান নেওয়া হচ্ছে ততক্ষণ কিষাণ মান্ডিতে ধান নেওয়ার প্রক্রিয়া বন্ধ করে রাখবেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube