বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল সমস্যা । বাংলার বকেয়া টাকার ইস্যু নিয়ে লোকসভায় সোচ্চার হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, এই ইস্যুতে লোকসভায় সবিস্তারে আলোচনা করা হোক । ভারত সরকার বাংলাকে অর্থনৈতিক অবরোধ করছে- সোমবার এমনই অভিযোগ শোনা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে ।
অন্যদিকে সুর চড়াচ্ছেন কেন্দ্রীয় সরকারও । কটাক্ষের সুর আরও চড়িয়েছে কেন্দ্রের শাসক দলও । তৃণমূল সাংসদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে পালটা দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ।
এদিন ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘এরা গরিবের টাকা লুঠ করেছে, এদের হাফ ডজন মন্ত্রী জেলে । এরা এখন ভয় পাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব জেলে যাবে । এরা তোলাবাজি করছে, বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছে । প্রধানমন্ত্রী পোষণ যোজনার ৪০০০ কোটি টাকা লুঠ করেছে । সিবিআই তদন্ত চলছে, সব দুর্নীতি ধরা পড়বে’ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

