।। স্বর্ণালী মান্না ।।
রবিবার ৪ রাজ্যের নির্বাচন ফলাফল ঘোষণা করা হয় । ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানার ভাগ্য নির্ধারণ পর্ব ছিল আজ । ভোটের ফলেই বোঝা যাচ্ছে কার্যত ব্যাকফুটে রয়েছে কংগ্রেস । শুধুমাত্র তেলঙ্গনাতেই ক্ষমতা দখল কংগ্রেসের ।
পাঁচ রাজ্যের মধ্যে ৪ রাজ্যে ফলাফল ঘোষণা করা হল আজ । দেখা যাচ্ছে সেই পুরনো ‘মোদী ম্যাজিক’ আজও অব্যাহত । রীতিমতো ধরাশায়ী অবস্থা কংগ্রেসের । বিজেপির রণকৌশল পরিবর্তনই অবশেষে কাজে লাগল । একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদকে তিন রাজ্যেই প্রার্থী করা হয়েছিল । এতদিন ক্ষমতা ধরে রাখা মধ্যপ্রদেশের বিধায়কদের বিরুদ্ধে নির্বাচনেই ক্ষোভ উগড়ে দিলেন জনগণ ।
তবে কেবলমাত্র তেলঙ্গানায় ক্ষমতা দখল করায় কিছুটা হলেও অস্বস্তি এড়াতে পেরেছে কংগ্রেস । তবে তা হলেও নির্বাচনী ফলে যথেষ্ট হতাশই হতে হয়েছে কংগ্রেস সমর্থকদের । অন্যদিকে তিন রাজ্যে জয়ের পথে এগোলেও দক্ষিণী রাজ্যটি এখনও অধরাই রইল পদ্ম শিবিরের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

