রাধিকাপুর এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে । পাশাপাশি জানা যাচ্ছে, বেশ কয়েকটি ট্রেনের রুটও বদল করা হয়েছে । তবে দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর ।
১৩৪৬৬ ডাউন মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩৪২১ আপ নবদ্বীপ এক্সপ্রেস ধাম মুরারই দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের থেকে জানা যাচ্ছে । একই সঙ্গে ০৫৪৩৩ আপ আজিমগঞ্জ বার-হাবড়া লোকাল বাতিল করা হয়েছে । ০৩৩৩৮ ডাউন মালদা টাউন থেকে আজিমগঞ্জ যাওয়ার ট্রেনটিও বাতিল করে দেওয়া হয়েছে । এছাড়াও পাঁচটি বগি নিয়ে রাধিকাপুর এক্সপ্রেসকে নিয়ে যাওয়া হল গন্তব্য স্হলে ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, রবিবার রাতে একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয় । চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা । ঘটনার জেরে ট্রেনটি দাঁড়িয়ে যায় ফরাক্কার বল্লালপুর । রেল সুত্রে জানা যায়, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধ্যা কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল । সোমবার রাত ১.২৫ নাগাদ ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নিচে রেললাইনের উপর একটি বালি বোঝাই লড়ি চলে আসায় ট্রেনের চালক হঠাৎ ব্রেক করে বলে জানা যায়। সেই সময় ট্রেনটি ধাক্কা মারে বালি বোঝায় লড়ি টিকে। হঠাৎ ব্রেক করাই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। রেল লাইন থেকে ইঞ্জিনের কোচটির চাকা নিচে পড়ে যায় । জানা যায়, দুর্ঘটনার রেলের ট্র্যাক থেকে ইঞ্জিনের দু’টি চাকা রেল ট্র্যাক থেকে নেমে যায় । যার কারণে স্ল্যাব ভাঙতে থাকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

