প্রতিবেশীকে সশস্ত্র আক্রমণ, মৃত ২

বাড়ির পাশে থাকা জমি সংক্রান্ত বিবাদের জেরে সশস্ত্র আক্রমণে গুরুতর জখম হন একই পরিবারের তিন সদস্য । রবিবার রাতের এই ঘটনায় ভয়ংকর আতঙ্ক ছড়ায় বাঁকুড়া শহরের নতুনচটি এলাকায় । গুরুতর জখম তিনজনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । অন্যদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়া নতুনচটি এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মথুর মোহন দত্তের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী পিন্টু রুইদাসের । এর পাশাপাশি স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, এই বিবাদ ছিল দীর্ঘদিন ধরে । সেই বিবাদ গড়িয়েছে আদালত পর্যন্ত ।

‘হাউস ফর অল’ প্রকল্পে প্রতিবেশি পিন্টু রুইদাসের একটি নবনির্মিত বাড়ির ইস্যুতে আদালতে মামলা দায়ের করেন মথুরা মোহন দত্ত । হাইকোর্ট পৌরসভাকে ২৪ জানুয়ারির মধ্যে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন । রবিবার সন্ধ্যে বেলায় এই জায়গা নিয়েই ঝামেলা শুরু হয় । অভিযোগ সেই সময় পিন্টু রুইদাস নামে ওই প্রতিবেশী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের সদস্যদের উপর ।

ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় মথুর বাবু তার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে । এদিকে ঘটনার পর থেকে পলাতক পিন্টু রুইদাস নামে ওই অভিযুক্ত । ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube