জমি মাফিয়াদের হুমকির জেরে আত্মহত্যা মা ও মেয়ের

গত রবিবার দুপুরে শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর বউবাজার এলাকায় একই ঘর থেকে উদ্ধার হয় মা ও মেয়ের মৃতদেহ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । জমি মাফিয়াদের হুমকির ভয়েই আত্মহত্যা করেছেন মা ও মেয়ে । এমনটাই উল্লেখ করা রয়েছে সুসাইড নোটে ।

পরিবার সূত্রে জানা যায়, সেই বাড়িতে থাকতেন মা, লতা সরকার, বাবা, সাধন সরকার ও তাঁদের মেয়ে তিয়াসা সরকার । রোজকার মত এদিন সাধন সরকার নিজের কাজে বেরিয়ে যান । এরপর দুপুরে তিনি বাড়ি ফিরে এসে দেখেন শোয়ার ঘরের দরজা বন্ধ রয়েছে । দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও যখন ভেতর থেকে কোন রকম সাড়া-শব্দ পাওয়া যায়নি, তখন স্থানীয় লোকেদের ডেকে ঘরের দরজা ভাঙা হয় ।তারপর তাঁরা দেখতে পান, ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে ৪৫ লতা সরকারের দেহ । তার পাশেই বিছানার উপর মৃত অবস্থায় পড়ে ছিলেন তাঁর ২১ বছর বয়সী মেয়ে তিয়াসা সরকার ।

এরপর তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন । ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ । পুলিশ পৌঁছে মৃতদেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । মৃতদেহের পাশে পড়ে থাকা সুইসাইড নোটের ভিত্তিতে পাঁচ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাধন সরকার ।

অভিযুক্তদের নামের তালিকায় প্রথমেই দেখা যায় তৃনমুল নেতা তথা জমি মাফিয়া প্রসেঞ্জিত রায় । একই সঙ্গে দেখা যায় সুজিত কুমার ঘোষ উরফে (কালা) সহ আরোও তিনজনের নাম রয়েছে সেখানে ।সাধন রায় দাবি করেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে মাঝে মাঝে বাড়িতে এসে এরা মেরে ফেলার হুমকি দিত । সেই আতঙ্কেই স্ত্রী লতা সরকার ও তিয়াসা সরকার আত্মহত্যা করেন ।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তিনি । অভিযুক্ত যেই দলেরই হোক না কেন দোষ করলে কঠোর শাস্তি পেতে হবে, এমনটাই জানালেন তৃনমুল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube