ধানবাদ জেলে খুন হয়ে গেল কুখ্যাত গ্যাংস্টার । গ্যাংস্টার আমন সিংকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর । ঘটনার জেরে গোটা জেল রূপান্তরিত হল পুলিশ ক্যান্টনমেন্টে । প্রাক্তন ডেপুটি মেয়র, নীরজের হত্যা মামলার অভিযুক্ত আমন সিং ।
জেলের মধ্যে গ্যাংস্টার আমন সিংয়ের উপর মারাত্মক হামলা হয় । এই হামলায় আমন সিংয়ের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আমন সিংয়ের মাথায় দু’বার গুলি করা হয়েছে । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমন সিংয়ের । যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে ।
ঘটনার পর ধানবাদ বিভাগীয় কারাগারে বিরাজ করছে থমথমে পরিবেশ । ঘটনার পরই গোটা মণ্ডল জেলে ইমার্জেন্সি বেল বাজতে শুরু করে, খবর পাওয়া মাত্রই ডিসি বরুণ রঞ্জন এবং এসএসপি সঞ্জীব কুমার পৌঁছে যান মণ্ডল জেলে । এসডিএম উদয় রাজাক, সিটি এসপি, ডিএসপি সহ বেশ কয়েকজন আধিকারিক তাঁর সঙ্গে এসেছেন ।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুরো কারাগারকে পুলিশ ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছে বলেই জানা যাচ্ছে । কারাগারে মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশের সদস্য । পাশাপাশি জানা যাচ্ছে, আমানের গ্যাংয়ের লোকেরাও ভগতের খুনের সাথে জড়িত ছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

