নিউজটাইম ওয়েবডেস্ক : শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগকে পিছিয়ে দিয়ে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা করার জন্য প্রতিবাদ জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ।
তবে আগামী ৬ই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন ।শিলিগুড়িতে সভা করার জন্য আবার বেছে নেওয়া হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকেই । ইতিমধ্যে স্টেডিয়াম পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্তারা । কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে সুপার ডিভিশন লিগ । এর ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । সভার দিন বিধায়ক শঙ্কর ঘোষ ধর্নায় বসার কথাও জানান । শঙ্কর ঘোষ বলেন ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামানিককে উত্তরবঙ্গে উন্নতমানের স্টেডিয়ামের জন্যে দাবি জানিয়েছেন । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি দিয়েও তিনি জানিয়েছেন । তাঁরা দাবি, কিন্তুু প্রতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে সফরে এসে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে এসে সভা করবেন এতে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে খেলাধুলার মান উন্নয়ন হোক চাইছেন না তিনি । অন্যদিকে রবিবার সকালে শিলিগুড়ি অ্যাথলেটিক্স লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক মিছিল করেন বিধায়ক শঙ্কর ঘোষ । মিছিল শেষে বিধায়ক বলেন, সিন্থেটিক ট্র্যাক সমেত স্টেডিয়াম নেই ।অ্যাথলেটিক্সের প্রসার ঘটাতে যাতে এই স্টেডিয়াম তৈরি করা হয় তার জন্য ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশ্চিত প্রমাণিকের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে এই উদ্যোগ গ্রহণ করা হয় তারও দাবি তিনি তুলে ধরেন । কেবলমাত্র অ্যাথলেটিক্সই নয় ফুটবল এবং ক্রিকেট খেলার জন্য যাতে সেই স্টেডিয়ামে পর্যাপ্ত আন্তর্জাতিক মানের সুবিধা থাকে তারও দাবি তুলে ধরা হয় । তাঁর বক্তব্য, আমি মাঠের লোক, খেলাধুলা আমার হৃদয়ে, মুখ্যমন্ত্রীর সভার পর মাঠ ঠিক করা হবে । সাড়ে নয় কোটি টাকা ব্যায়ে মাঠ ঠিক করা হচ্ছে । টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে । সভার দিন বিজেপির ধর্না প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,বিজেপি ধর্না করলে তার মোকাবিলা কী ভাবে করতে হবে তা জানা আছে , বেশী বাড়াবাড়ি করলে বিজেপির হাত পা ভেঙ্গে দেব । এই প্রসঙ্গে জানা যাচ্ছে, গত ২১শে ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে মঞ্চ তৈরী করার জন্য ক্ষতিগ্রস্থ হয়েছিল মাঠ । এরপর ৪ই এপ্রিল এক গায়ক এই ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান করেন ও তিনি বলেন খেলার মাঠে বিনোদন অনুষ্ঠান না হওয়াই ভালো । এরপর পুর নিগমের পক্ষ থেকে মাঠ ঠিক করা হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয় খেলার মাঠে আর সভা বা বিনোদন আর হবে না ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

