রবিবার মাঝরাতে ঘটল ১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেস ও লরির সংঘর্ষ । ফরাক্কার কাছে মাল্লারপুরে প্রহরা বিহীন লেভেলক্রশিং-এ ঘটে এই ট্রেন দুর্ঘটনা । লরির সাথে ট্রেনের ধাক্কায় হল বিকট শব্দ । যথারীতি আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা । হতাহতের কোন খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না ।
ফরাক্কা থানার বল্লারপুরে রাধিকাপুর এক্সপ্রেস পড়ল দুর্ঘটনার কবলে । চালকের তৎপরতায় মৃত্যুমিছিল আটকানো গেলেও বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । কলকাতা থেকে ট্রেনটি ছেড়ে আসার পরে ভোরে রায়গঞ্জ পৌছানোর কথা ছিল সেটির ।
এদিনের ঘটনায় জানা যায় ট্রেন চালক দেখতে পায় লরি লাইনে এসে পড়েছে । ততক্ষণাত ব্রেক করার পরেও ট্রেন ও লরির সংঘর্ষ এড়ানো যায়নি । তবে মৃত্যুর ঘটনা হয়নি বলেই খবর । সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায় । দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান ।
রাত ১টা ৩০ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা । লাইনচ্যুত হয়ে যায় ইঞ্জিন সহ কয়েকটি কামরাও ।অধিকাংশ যাত্রী রায়গঞ্জের বলেই সূত্রের মারফত জানা যাচ্ছে । তাঁরা প্রাণে বাঁচতে পেরে ট্রেন থেকে নেমে বাস ধরার জন্য তৎপর হয়ে যান । মালদহ থেকে রেসকিউ টিম পৌছায় ঘটনাস্থলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

