কুলটি থেকে নিখোঁজ হয়ে যাওয়া একটি জেসিবি গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার হল মাঝেরপাড়া এলাকা থেকে। উদ্ধার করল হাড়োয়া থানার পুলিশ ।
সূত্রের খবর , শুক্রবার রাতে হাড়োয়া থানার অন্তর্গত কুলটি লক গেটের কাছে একটি পাম্প হাউজ সংলগ্ন জায়গা থেকে বাকজোলা খালে পড়ে যায় গাড়ির চালক বিজয়নন্দ দাস ।
শুক্রবার এই দুর্ঘটনার পর বাগজোলা খালে ও বিদ্যাধরী নদীতে নৌকা নিয়ে তল্লাশি চালায় হাড়োয়া থানার পুলিশ। শুক্রবার রাতের সাথে পাল্লা দিয়ে শনিবারও সারাদিন নৌকায় করে তল্লাশি চালানোর পর রবিবার সকাল দশটা নাগাদ মিনাখাঁর মাঝেরপাড়া ফেরিঘাট সংলগ্ন বিদ্যাধরী নদী থেকে ওই চালক এর মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ। নদী থেকে মৃতদেহ উদ্ধার করার পর নৌকায় করে হাড়োয়া থানায় নিয়ে যায় পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

