।। স্বর্ণালী মান্না ।।
রবিবার তেলঙ্গানা পুলিশের ডিজি অঞ্জনি কুমারকে সাস্পেন্ড করে নির্বাচন কমিশন । আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে তেলঙ্গানা পুলিশের ডিজি-কে সাস্পেন্ড করল নির্বাচন কমিশন । রবিবার ৪ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর এই খবর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, তেলঙ্গানা নির্বাচনে এক প্রার্থীর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন অঞ্জনি কুমার । সেদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের নোডাল আধিকারিক, সঞ্জয় জৈন ও মহেশ ভগবত ।
এই প্রসঙ্গে আরও জানা যাচ্ছে ফুলের তোড়া হাতে তেলঙ্গানার হায়দরাবাদে প্রার্থী অনুমুলা রেবন্ত রেড্ডি-র সাথে সাক্ষাৎ করেন ওই তিন আধিকারিক । যার জেরে নির্বাচন কমিশন এদিন ১৯৯০ সালের আইপিএস অফিসার অঞ্জনি কুমারকে সাস্পেন্ড করে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

