উদ্ধার নিষিদ্ধ কফ সিরাফ, ধৃত ৫!

মুর্শিদাবাদে নিষিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল সহ গ্রেফতার করা হল পাঁচ জনকে । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সামশেরগঞ্জ থানার ধুলিয়ান গঙ্গা স্টেশন রেলগেট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের । এদিন ধৃতদের কাছ থেকে মোট ২৯০০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে ।

এদিনের ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তিদের নাম তোসিকুল ইসলাম, বানারত রায়, অনিল রায়, আরিফুল ইসলাম এবং আজিজুল হক। তাঁদের মধ্যে আরিফুল ও আজিজুলের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগরে; তোসিকুলের বাড়ি সামশেরগঞ্জের রতনপুর এবং বানারত রায় ও অনিল রায়ের বাড়ি বিহার রাজ্যের রাঘবপুর ।

ধৃতদের কাছ থেকে মোট ২৯০০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । হাত বদলের উদ্দেশ্যেই বিহারের দিক থেকে ফেনসিডিলগুলো সামসেরগঞ্জে নিয়ে এসেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান বলে জানা যায় । যদিও কী উদ্দেশ্যে এবং কোথায় দেওয়ার উদ্দেশ্যে ফেনসিডিলগুলো নিয়ে আসা হয়েছিল তা এখনও জানা যায়নি । তবে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত করে দেখছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube