শীত পড়তেই উড়ে আসছে পরিযায়ীরা

বঙ্গে শীতে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়ে যায় । তাদের মধ্যে অন্যতম হল ওয়াইল্ড স্প্যারো , কিংফিশার , হুইশলিং ডাক , পিনটেল ডাক ইত্যাদি পাখিরা । কোলকাতাতে বিশেষ করে রবীন্দ্র সরোবর লেকে পরিযায়ী পাখির আনাগোনা বেশ ভালোই থাকে । মূলত শীতকালে এই পরিযায়ী পাখির আনাগোনার কারণ হল তাদের খাদ্য সংগ্রহ করা । ফের গ্রীষ্মকালে তারা তাদের উত্তরের দেশে ফিরে যায় খাদ্য সংগ্রহ শেষে । মূলত উত্তরের রাশিয়া , সাইবেরিয়ার মতো জায়গায়  শীতে বরফে ঢেকে যায় তার জন্য পরিযায়ী পাখিদের খাবার সংগ্রহ করতে অসুবিধা হয় । এইজন্য পরিযায়ী পাখিরা এদিকে উড়ে চলে আসে ।

রাজাস্থানের ভরতপুর পক্ষী উদ্যান , ওডিশার চিল্কা হ্রদ , গুজরাতের কচ্ছের রণ ইত্যাদি জলাভূমিতে শীতের সময় পরিযায়ী পাখির দেখা পাওয়া যায় । পশ্চিমবঙ্গের শীতে কিছু জায়গায় গেলে দেখতে পাওয়া যায় পরিযায়ী পাখি ।

১ সাঁতরাগাছির ঝিল ; শীতের কয়েকমাস হাওড়ার সাঁতরাগাছি ঝিলে কিংফিশার , পিনটেল ডাক ,  হুইশলিং ডাক দেখতে পাওয়া যায় ।

২ রবীন্দ্রসরোবর লেক ; শীতের দিনে লেকের ধারে হোইয়াট থ্রোট , চেস্টনাট , উইন্ড কুক্কুর ,মতো পরিযায়ী পাখি দেখা যায় ।

৩ সুন্দরবন ; শীতের শুরু থেকে শেষ অবধি সুন্দরবনের হিঙ্গলগঞ্জ , সন্দেশখালির মতো জায়গায় টেরেক স্যান্ডপাইপার , কমন রেডশ্যাঙ্ক , গ্রে হেডেড ল্যাপউইং , প্যাসিফিক গোল্ডেন প্লোভার – প্রভৃতি পরিযায়ী পাখির আনাগোনা লেগেই থাকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube