শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায় একই ঘর থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ । রবিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । জানা গিয়েছে দু’টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মা লতা সরকারের দেহ । তার পাশেই বিছানার উপর মৃত অবস্থায় পড়েছিলেন তাঁর মেয়ে তিয়াসা সরকারের দেহ । স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পরিবারে অন্যান্য সদস্যরা দীর্ঘক্ষন তাঁদের ডাকাডাকি করার পর কোন সাড়াশব্দ পাননি । উত্তর না মেলায় পুলিশের দ্বারস্থ হন তাঁদের পরিবার ।
ঘটনাস্থলে এসে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ । পুলিশ এসে ঘরের ভেতর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করে । মৃতদেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

