পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মোহনবাগান ক্লাবের নামে রাস্তার নামকরণের অনুষ্ঠান আয়োজিত হল । শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার ব্যারেটো ।
এবার দুর্গাপুরে মোহনবাগান ফ্যান ক্লাব দুর্গাপুর ও দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হল । রাস্তাটির নাম দেওয়া হল ‘মোহনবাগান অ্যাভিনিউ’ । দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় থেকে বেসরকারি হাসপাতাল আইকিউ সিটি যাওয়ার মূল রাস্তা মোহনবাগান অ্যাভিনিউর নামে নামকরণ করা হয় এদিন ।
এই নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত, ফুটবল ব্যক্তিত্ব ব্যারেটো, রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুরের বিধায়ক প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় । এ ছাড়াও ছিলেন মোহন বাগান ফ্যান ক্লাব দুর্গাপুরের সদস্যরা ৷ অন্যদিকে দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা মোহনবাগান অ্যাভিনিউ নাম হওয়ায় খুশি মোহনবাগান সমর্থকেরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

