রাজমিস্ত্রি থেকে কোটিপতি! লটারির টিকিটেই বাজিমাত যুবকের

একেবারে রাজমিস্ত্রি থেকে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন উত্তর ২৪ পরগনা জেলার হাবরার আনিসুর । প্রতিদিনের মতো শনিবারও সকালে এলাকায় রাজমিস্ত্রির কাজে বেরিয়েছিলেন তিনি । সকাল দশটার সময় কাজের বিরতির মধ্যে পাশের লটারির দোকান থেকে কিনেছিলেন ৫ সেমের একটি লটারি । দুপুরে লটারি মেলানোর পর একেবারে তার চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল । লটারি জিতে হয়ে গেলেন কোটি টাকার মালিক ।

প্রথমে একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না যে প্রথম পুরস্কারই কি না তার কপালে ! ভালো করে টিকিট মিলিয়ে দেখলেন সত্যি সত্যি দিবা স্বপ্ন দেখছেন না; আসলেই তিনি পেয়েছেন কোটি টাকার লটারিটি । তাতেই যেন আনিসুর ও তাঁর পরিজনেরা অসময়ে পেলেন ঈদের খুশি ।

হাবরার নাংলা এলাকাতেই থাকেন আনিসুরের বাবা আবু কায়েম মন্ডল । তিনিও দিনমজুরের কাজ করেন বলে জানা যায় । মাঝেমধ্যে তিনিও লটারির দোকানে গিয়ে দু-একটি লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতেন । তবে তাঁর ভাগ্যের শিকে ছেড়েনি । তবে ছেলের হাত ধরে তাঁদের পরিবারের যে ভাগ্য খুলে গেল তাতেই তিনি খুশিতে একেবারে ডগমগ ।

রবিবার সকালে বাজারে যেতেই সকলে হুড়মুড়িয়ে হাজির হয়েছেন তাঁর সামনে । নিমেষেই যেন আবু কায়েমের নাম বদলে হয়ে গেল ‘কোটিপতির বাবা’ । সবাই তাঁকে কোটিপতির বাবা বলেই সম্বোধন করছেন আর তাতে বেজায় খুশি মাঝবয়সি আবু । মাঝেমধ্যে দু -একটি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতেন হাবড়ার বাসিন্দা বছর ২৭শের যুবক আনিসুর রহমান মন্ডল । তবে একেবারে কোটিপতি হয়ে যাবেন তা কিছুতেই তিনি বুঝতে পারেননি । তাই কোটিপতি হওয়ার শনিবার রাতে বাড়িতে ঠিক করে ঘুমাতে পারেননি । ঘুমাবেনই বা কি করে তখন কোটিপতি হওয়ার স্বপ্নে যুবক বিভোর হয়ে রয়েছেন ।

অন্যদিকে রবিবার সকাল থেকে তার বন্ধুরা ও পরিজনেরা তাঁকে ফোন করে টিকিটের খবরের বিষয় যেমন জানতে চেয়েছেন তেমনি শুভেচ্ছাও জানাচ্ছেন তাঁরা । তবে এত কিছুর পরেও আনিসুর জানায় তিনি রাজমিস্ত্রির কাজ ছাড়বেন না । আপাতত তিনি তাঁর বাড়ির কিছু কাজ করবেন ও তার একটি শখের বাইক কিনবেন । যেভাবে জীবন যাপন করতেন সেভাবেই তিনি জীবন যাপন করবেন বলে জানালেন এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube