এগিয়ে পদ্ম-শিবির, গেরুয়া উল্লাস পশ্চিম বর্ধমানে

রবিবার ৪ রাজ্যে চলছে ভোট গণনার কাজ । আজ ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানায় ভোটের ফল ঘোষণা করা হবে । এরই মধ্যে ৩ রাজ্যে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে বিজেপি । তাঁর প্রতিচ্ছহবি দেখা যাচ্ছে এরাজ্যেও । অগ্নিমিত্রা পালের নেতৃত্বে গেরুয়া উল্লাসে মাতলেন পশ্চিম বর্ধমানের বিজেপি কর্মী সমর্থকরা

রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ভাল ফল হওয়ায় আসানসোল দক্ষিণ বিধানসভায় বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে উল্লাস ও আবির খেলায় মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকরা । এদিন নিজেদের মধ্যে গেরুয়া আবির খেলে ও মিষ্টিমুখ করে আনন্দ উল্লাস করেন তাঁরা ।

এরই পাশাপাশি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, পশ্চিমবঙ্গে এবারের লোকসভা ভোটে ৩৫-এর বেশি আসন জয়লাভ করবে বিজেপি । পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির সাথে রয়েছে বলে দাবি করেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube