কল্যানী AIIMS হাসপাতালে নিয়োগ দুর্নীতি, সিআইডি-র জালে ১

কল্যানী AIIMS হাসপাতালে উঠেছিল নিয়োগ দুর্নীতির অভিযোগে । ঘটনায় সিআইডি-র হাতে গ্রেফতার হলেন ১ ব্যক্তি । রবিবার ধৃত ওই ব্যক্তিকে পেশ করা হবে কল্যাণী আদালতে ।

কল্যানী AIIMS হাসপাতালে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি গ্রেফতার করল এক অভিযুক্তকে । নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ব্যক্তির নাম সোমনাথ বিশ্বাস । ধৃতকে আজ কল্যাণী আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে । শনিবার এই মামলায় দিনভর হালিশহরে তল্লাশি চালায় সিআইডি । হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছেন সিআইডি-র আধিকারিকরা ।

সূত্রের খবর, প্রায় এক কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে । নিরাপত্তারক্ষী, গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে ধৃত সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে । অন্যদিকে সূত্র মারফত আরও জানা গিয়েছে, এই ব্যক্তি একাধিক জনকে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা তুলেছিলেন । কিন্তু তারা কেউই চাকরি পাননি । পরবর্তীকালে চাকরিপ্রার্থীরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন । যার জেরে অভিযোগ দায়ের হয় থানায় । পরে মামলার দায়িত্বভার হস্তান্তরিত হয় CID-র হাতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube