দিকে দিকে চলছে দুর্নীতি । বেশ কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল কল্যাণী এইমসের নাম । শনিবার কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামালায় এবার দুই বিজেপি বিধায়ককে তলব করল সিআইডি । তাঁদের তলব করা হল ভবানীভবনে ।
এর আগেও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল । তবে এবার সিআইডি-র তরফ থেকে নথি সমেত হাজিরা দিতে বলা হয়েছে বিজেপি বিধায়কদের । ২ বিধায়ককে ১৬০ CRPC-তে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । ৪ ডিসেম্বর বঙ্কিম ঘোষ ও ৫ ডিসেম্বর নীলাদ্রিশেখর দানাকে তলব করল সিআইডির ভবানীভবনের দফতরে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

