তিন রাজ্যে এগিয়ে বিজেপি, উল্লাস হাওড়ায়

রাজস্থান,মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে এগিয়ে রয়েছে পদ্ম শিবির । জানা যাচ্ছে, এই তিন রাজ্যে বাকি দলগুলির থেকে বেশ এগিয়েই রয়েছে বিজেপি । তার ছায়া দেখা গেল এরাজ্যেও । রবিবার বিজেপির জয়লাভের আশায় উল্লাস দেখা গেল হাওড়াতে ।

সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন । তার আগে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট হয়েছে । রবিবার মিজোরাম বাদে বাকি চারটি রাজ্যের ফলাফল ঘোষণা চলছে । তাতে তেলেঙ্গানা ছাড়া বাকি তিন রাজ্যের ভোটের ফলে পশ্চিমবাংলার বিজেপি কর্মী সমর্থকরাও উচ্ছাসিত । এদিন ভোটের ফল সামনে আসতে না আসতেই শিবপুর এলাকায় বিজয় উল্লাসে মাতলেন বিজেপি কর্মীরা ।

এদিন শিবপুরে রীতিমতো পটাকা ফাটিয়ে, আবির মেখে, বাজনা বাজিয়ে আনন্দ উৎসবে মাতেন তাঁরা । আগামী নির্বাচনে পশ্চিমবাংলাতেও বিজেপি জয়লাভ করবে বলেই আশাবাদী তাঁরা । তাঁদের বক্তব্য, বিভিন্ন রাজ্যে যেভাবে নির্বাচন হয়েছে তাতে বিজেপির জয়লাভে তাঁরা খুব খুশি । মোদি সরকারের নেতৃত্বে আবারও উন্নয়নের ধারা বইবে বলেই তাঁরা মনে করছেন । রাহুল গান্ধীকে কটাক্ষ করে স্লোগান দিচ্ছেন ‘পাপ্পু হি পানোতী হেয়’। তাদের কটাক্ষ, যেখানে যেখানে রাহুল গান্ধী ভোট প্রচারে গিয়েছেন সেইখানে বা সেই রাজ্যে পরাজয়ই হয়েছে কংগ্রেসের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube