৪ রাজ্যে চলছে ভোট গণনা

লোকসভা নির্বাচনের আগে অক্সিজেন গেরুয়া শিবিরে। বেলা ১১টা পর্যন্ত ফলাফলের গতিপ্রকৃতি অনুযায়ী মধ্যপ্রদেশে বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। অশোক গেহলটের কংগ্রেস কে পিছনে ফেলে রাজস্থানেও ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে বিজেপি।

সকালের দিকে ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডি লড়াই দিলেও ক্রমশ সেখানেও বিজেপির থেকে পিছিয়ে পড়ছে কংগ্রেস। তবে তেলেঙ্গানা তে এই প্রথমবার চন্দ্রশেখর রাও এর বিআরএস কে হারিয়ে কংগ্রেসের ক্ষমতা দখলের সম্ভাবনা। ২০১৮ তে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড় তিনটি রাজ্যেই বিজেপি কে হারিয়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। সেই জায়গায় এবারের ফলাফলের গতিপ্রকৃতি অনেকটাই ধাক্কা রাহুল- মল্লিকার্জুনের কংগ্রেসের কাছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube