নৃত্য থেকে আইন, জীবনে সবটুকু জয় করেছেন ‘রূপান্তরকামী’ মেঘ সায়ন্তন

রূপান্তরকামী আইনজীবী হিসেবে এলএলএম ডিগ্রি অর্জন করলেন মেঘ সায়ন্তন, রূপান্তরকামীদের জন্য সমাজ সচেতনতার লড়াই চালিয়ে যেতে চান তিনি ।

ছোট থেকেই অনেক লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়েছে তাঁকে। বাকি পাঁচটা কিশোরের মত কাটেনি তাঁর জীবন। যখন তার বয়সী কিশোররা মাঠে ফুটবল, ক্রিকেট খেলায় ব্যস্ত থাকতো, ঠিক তখন মেঘ সায়ন্তন ঘরের এক কোনে মায়ের প্রসাধনী দিয়ে নিজেকে রাঙিয়ে তুলতে বেশি পছন্দ করতেন। ঘরের কোনে পুতুল খেলায় বেশি স্বাচ্ছন্দ্য ছিল সে। বয়ঃসন্ধি কালেই বুঝেছিলেন তার শরীর পুরুষের মত হলেও তার মনে নারীর বাস । সেই থেকেই শুরু তাঁর লড়াই। নিজের অন্তরে লড়াই, শরীর আর মনের লড়াই। শুধু তাই নয়, তাঁর এই আচার আচরণ একদিকে যেমন পরিবারের সকল সদস্য মেনে নিতে পারেননি, তেমনি পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সকলের কাছেই গঞ্জনা, লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাঁকে। সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আইন নিয়ে পড়াশুনা করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মেঘ সায়ন্তন।

বরাবরই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন মেঘ সায়ন্তন। আইন নিয়ে পড়াশুনা করে আগেই এল এল বি পাশ করেছিলেন। আদালতে প্র্যাকটিস করতে গিয়েও অনেক সমালোচিত হয়েছেন। সহকর্মীদের অনেকেই তাঁকে আড় চোখে দেখেছেন। কটু কথা বলেছেন, অসহযোগিতা করেছেন। কিন্তু কেউ কেউ আবার পাশেও দাঁড়িয়েছেন। আদালতে নিজের ক্ষমতায় একাধিক মামলাও জিতেছেন মেঘ। পাশাপাশি নিজের মত রুপান্তরকামিদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ নিয়েছেন, তৈরি করেছেন রুদ্রপলাশ নামে একটি নাচের দল। যারা বর্তমানে পশ্চিমবঙ্গই শুধু নয়, আশপাশের রাজ্যেও যথেষ্ট খ্যাতির সাথে নিজেদের নৃত্য পরিবেশন করছেন। অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। সম্প্রতি বঙ্গ কৃতি সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। আর এবার আরও একটি পালক যুক্ত হল মেঘ সায়ন্তনের মুকুটে। এত কিছুর মধ্যেই আইন বিষয়ে স্নাতকত্তর ডিগ্রি এল এল এম অর্জন করলেন মেঘ। সম্প্রতি সেই পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছেন, আশি শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করে খুশি তিনি। তবে এখানেই থেমে থাকতে চাননা এই রুপান্তরকামী মানুষটি। মেঘ চান আইন বিষয়ে প্রফেসর হতে, সমাজে রূপান্তরকামীরাও যে মানুষ সেই বার্তা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে। নারী, পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের জন্যও যে সমাজে সমান অধিকার রয়েছে তা প্রতিষ্ঠিত করতে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube