কার্যত উধাও শীতের আমেজ। আজ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম। এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি বাংলা ওড়িশায়। অনেকটাই বাড়ল রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা । ঘূর্ণিঝড়ে পরিণত হবার পর এই সিস্টেম শুধু উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে।। এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর অথবা বিকেলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। আবহাওয়াবিদদের অনুমান অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনামের মাঝামাঝি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগ হতে পারে ।
রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতায় । সোমবার থেকে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা বেশি। বুধবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। শুক্রবারের পর এর আবহাওয়ার পরিবর্তন পারদ নামার ইঙ্গিত উইকেন্ডে । রবিবার আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেড়ে গেল। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ অনেকটাই কমলো। বেলার দিকে সামান্য উষ্ণতা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ থেকে ৯০ শতাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

