কল্যানীর বিজেপি যুব মোর্চার কর্মকর্তা মিহির বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ তুলে শনিবার রায়গঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির যুব মোর্চার সদস্যরা । এদিন রায়গঞ্জের বিজেপির জেলা কার্য্যালয়ের সামনে এমজি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা । এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা ।
কল্যাণীর বিজেপির যুব মোর্চার কর্মী মিহির বিশ্বাসের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার সাথে যুক্ত তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি কর্মীরা । এদিন কল্যাণীতে বিজেপি যুব মোর্চার কর্মীর ওপর হামলার প্রতিবাদে পথে নামল বিজেপি । বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় দুর্গাপুরে ।
শনিবার দুর্গাপুরের বি ওয়ান মোড়ের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকরা । অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে ব্যাপক ধস্তাধস্তি । বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনার পরিস্থিতি । দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এবং বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি রমন শর্মার নেতৃত্বে চলে অবরোধ । প্রায় ২০ মিনিট ধরে চলে অবরোধ ।
ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স । পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ । বিধায়ক লক্ষণ ঘড়ুই হুঁশিয়ারি দেন, দ্রুত অভিযুক্তরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

