উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানেল দুর্যোগের কেটে গিয়েছে বেশ কয়েকদিন । ৪১ জন শ্রমিক আটকে পড়েছিলেন সুড়ঙ্গে । দীর্ঘ ১৭ দিনের অক্লান্ত পরিশ্রমের পর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সম্ভব হয় ওই ৪১ জন শ্রমিককে । ৪১ জন শ্রমিকের মধ্যে ১৩ জন শ্রমিক ছিলেন বাংলার ।
টানেল থেকে উদ্ধার হওয়ার পরে শনিবার হুগলির পুরশুড়ার ২ যুবক গ্রামে ফিরল । গ্রামবাসীরা তাদের স্বাগত জানিয়েছেন । সেই দুই যুবক সৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিক সেখানে বেশ কিছুদিন ধরে কাজ করছিল । প্রাথমিক অবস্থায় পরিবার উৎকণ্ঠায় থাকলেও পরবর্তীকালে তাদের সাথে যোগাযোগ হওয়ায় কিছুটা চিন্তামুক্ত ছিল, তবে ছেলেকে কাছে পেয়ে খুশি পরিবার ।
সৌভিক জানান প্রথম অবস্থায় ভয় লাগলেও পরে সেই ভয় কেটেছিল । সৌভিকের মা লক্ষ্মী পাখিরা জানান ছেলেকে কাছে পেয়ে খুশি তিনি । একইভাবে জয়দেব প্রামাণিক জানান গ্রামে ফিরে ভালো লাগছে, কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়া মা তপতী প্রামাণিক ও ছেলেকে কাছে পেয়ে খুশি তিনিও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

